1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত ৩
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান

নিজস্ব প্রতিবেদক:
সিআইডির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার ২৫ শে মার্চ এ উপলক্ষে রাজধানীর সিআইডি সদর দপ্তরে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা জানানো হয়। একই মঞ্চে নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
সিআইডি জানায়, ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোসলেহ্ উদ্দিন আহমদ। দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। সিআইডিতে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন করেন।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি জাতিসংঘের দারফুর মিশনে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতায় তিনি অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ইএমবিএ এবং অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে এমএসিপিএম ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সভাপতির বক্তব্যে নতুন সিআইডি প্রধান বলেন, সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে।
তিনি সততা, দায়িত্বশীলতা ও দলগত কাজের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টার ওপর। দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরো বলেন, সিআইডিকে একটি এপেক্স ইনভেস্টিগেশন ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করা হবে, যাতে জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও জোরদার হয়।
বিদায়ী প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে আবেগঘনভাবে বলেন, তিনি ৩১৩ দিন সিআইডিতে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে একটি দক্ষ ও সমন্বিত টিম গড়ে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য। তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় প্রায় ৬০০টি মামলা পেন্ডিং থাকলেও তা কমিয়ে প্রায় ৫০-এ নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি তদন্তে ক্রাইম সিন সুরক্ষা ও ফিজিক্যাল এভিডেন্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ক্রাইম সিন সুরক্ষা তদন্তের মূল ভিত্তি।” ফরেনসিক সক্ষমতা বাড়াতে ৬টি রিজিওনাল ফরেনসিক ল্যাব স্থাপন এবং ৬৪ জেলায় ৭৪টি ক্রাইম সিন ইউনিট গঠনের উদ্যোগের কথাও তুলে ধরেন।
এছাড়া একটি “ওয়ান স্টপ কল সেন্টার” চালু, আধুনিক তদন্ত সরঞ্জাম সংযোজন এবং প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। তার সময়েই প্রায় ৩০ জন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আরও আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3