শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে ৪৫ দিনে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে ৪৫ দিনে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ প্রবেশ রোধে দ্রুত ব্যবস্থা হিসেবে বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সোমবার (১১ই মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামানিক ও ক্ষুদিরাম টুডু।
এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এটি আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন। তাই প্রথমদিনই আমরা বিএসএফের সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া অনুমোদন দিলাম।
তিনি বলেন, আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।
শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার গড়ার সঙ্গে ।কেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা স্কিম, আয়ুষ্মান ভারত, রাজ্যে অবিলম্বে কার্যকর করা হবে।আজ থেকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলাম।
মমতা ব্যানার্জীর সরকারের সময় যেসব সামাজিক প্রকল্প ছিল, সেগুলো বাতিল হচ্ছে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, পূর্বতন প্রকল্পসমূহ বজায় রেখে স্বচ্ছতা নিশ্চিত করতে কেবল ভারতীয় ও জীবিত উপভোক্তাদেরই সুবিধা প্রদান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3