বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

প্রবাসীকল্যাণমন্ত্রীর তৎপরতায় কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত নারী দেশে ফিরছেন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রবাসীকল্যাণমন্ত্রীর তৎপরতায় কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে মুক্ত নারী দেশে ফিরছেন

বিশেষ প্রতিবেদক:
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কম্বোডিয়ার একটি স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা এক বাংলাদেশি নারী দেশে ফিরতে যাচ্ছেন। একইসঙ্গে ইরাকে আটকে রাখা সাত বাংলাদেশি কর্মীর পাসপোর্টও উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৩শে মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪ বছর বয়সী বাংলাদেশি এক নারী ২০২৫ সালের আগস্টে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে কম্বোডিয়ায় যান।
সেখানে কম্পিউটারভিত্তিক কাজ ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তাকে নেওয়া হলেও পরে তার পাসপোর্ট কেড়ে নিয়ে একটি স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়। সেখানে তাকে অনলাইনভিত্তিক আর্থিক জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়।
একাধিকবার পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ২০ মে তিনি দালালদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয়ে আসেন। পরদিন তিনি হোয়াটসঅ্যাপ কলে সরাসরি প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরতে সহায়তা চান।
এরপর মন্ত্রী ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দূতাবাস কর্মকর্তারা ভিডিও কলে তার অবস্থান নিশ্চিত করেন। পরে কম্বোডিয়ায় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় নমপেন শহর থেকে তাকে উদ্ধার করা হয়।
ব্যাংকক দূতাবাস সূত্রে জানা গেছে, কম্বোডিয়া সরকারের সহায়তায় ট্রাভেল পাস ইস্যুর প্রক্রিয়া চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই নারী দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, ইরাকে কয়েকজন বাংলাদেশি কর্মীর অভিযোগের ভিত্তিতে গত ২০শে মে প্রবাসীকল্যাণমন্ত্রী ইরাকে বাংলাদেশ দূতাবাসকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে একটি প্রতিষ্ঠানের কাছে সাত বাংলাদেশির পাসপোর্ট জব্দ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে দূতাবাসের হস্তক্ষেপে বৃহস্পতিবার তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়।
পাসপোর্ট ফিরে পাওয়া বাংলাদেশিরা জানিয়েছেন, তারা ইরাকে কাজ চালিয়ে যেতে চান এবং নিজেদের উদ্যোগেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এছাড়া এপ্রিল মাসে দুই বাংলাদেশি কর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাদের পরিবারের আবেদনের পর ইরাকে বাংলাদেশ দূতাবাসকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
অভিযোগে বলা হয়, রিজু মিয়া ও আইলান মিয়া নামে দুই কর্মী দালালচক্রের খপ্পরে পড়ে নির্যাতনের শিকার হচ্ছেন।
তদন্তে দূতাবাস কর্মকর্তারা বাগদাদের আরাসাত এলাকার একটি ভাড়াবাড়িতে তাদের খুঁজে পান। তবে শারীরিক নির্যাতন বা খাবার না দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। পরে তাদের আবেদনের ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির সহায়তায় গত ৭ মে দেশে ফেরত পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3