শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ৯টি মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযানকালে দেখা যায়, বেশকিছু দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি এবং কিছু প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।
তিনি ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3