শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মানুষের পাশে থাকাটাই বিএনপির রাজনীতি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানুষের পাশে থাকাটাই বিএনপির রাজনীতি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এ গুণাবলি আমাদের আনতে হবে। শুধু রোজার মাসে হলে হবে না সারাবছরই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।
মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপির আগামী দিনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের আলকরনের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথম রোজা থেকে শুরু করে মোট এক হাজার ৬০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটাই বিএনপির রাজনীতি এবং এর মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় এ দেশের আপামর জনগণের কথা বলেছে। বিএনপির সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তাই কেউ দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন কাজে নিজেকে জড়িত করা যাবে না।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে ও আব্দুল নাসের সাজ্জাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালী, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন, নকিব উদ্দিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, সাদেকুর রহমান রিপন, জাহেদ আহমদ, ইকবাল হোসেন সংগ্রাম, আব্দুর রহমান, সাইফুদ্দিন মির্জা, নূর মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইকবাল শরীফ, মো. ওয়াসিম, হামিদুল হক হামু, আব্দুল কাদের ফিরোজ, মনোয়ারা বেগম, মাইনুদ্দিন ও আবুল কাশেম সওদাগর প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3