1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত ৩
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবার বইমেলায় আসছে কিশোর উপন্যাস গোলপাহাড়ের

নিজস্ব প্রতিবেদক :
গভীর জঙ্গলের ভেতরে নাকি আছে এক আগুনপিঠের ঘোড়া। তার চোখ জ্বলজ্বল করে। ঘোড়াটি তার পিঠে জ্বেলে রাখে আগুন। তবে সেই আগুন কাউকে পোড়ায় না।
গোলপাহাড়ের সেই জঙ্গলে রয়েছে আরও গভীর রহস্য। ওই পাহাড়ে কেউ ঢুকতে চায় না। যদি ঢোকেও লোকালয়ে রক্তমাংসের মানুষ হয়ে ফিরতে পারে না।
অনেকেই গোলপাহাড়ে ঢুকতে চেষ্টা করেছে।
ঢুকেছেও। কিন্তু যারা একবার ঢুকেছে, তারা আর ফেরেনি। মিশন তাদের সফল হয়নি। কেবল পেরেছিল একজন-পার্লি।
সে ঘোড়ার রহস্যময় গল্প শুনে থেমে যায়নি। ভয় পেলেও মিশন শেষ না করে পিছিয়ে আসেনি। আগুনঘোড়ার পিঠে চড়ে সে গিয়েছিল অজানা এক অভিযানে। ভয়, ফাঁদ উপেক্ষা করে, সব রহস্যের জাল ছিঁড়ে সে বেরিয়ে এসেছিল অসীম সাহসিকতায়।
হাঁ, এরকমই গা হিম করা অভিযানের বর্ণনা এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায়।
পড়লে তোমার হৃদয় স্পন্দিত হবে। মনকে করে তুলবে উদ্বেল। তুমিও যদি ভয়ের মুখোমুখি হতে চাও, খুব সাহসী হয়ে থাকো, যদি চাও সব রহস্যের জাল নিজের মতো করে ছিঁড়ে ফেলবে, তাহলে পড়তে পারো এই বই।
‘গোলপাহাড়ের ঘোড়া’ কেবল একটা কল্পকাহিনী নয়, নিজের অজানা শক্তি খুঁজে বের করার এক দুর্দান্ত গল্পও। পড়ো আর কল্পনায় হারিয়ে যাও। কে জানে, ঘোড়াটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে।
তোমাদের জন্য এই উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মারুত। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ হয়েছে কথাপ্রকাশ থেকে। বইটির মূল্য ২৫০ টাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3