1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাতটি কলেজের অধ্যাদেশ পর্যালোচনা করব: শিক্ষামন্ত্রী মিলন

নিজস্ব প্রতিবেদক :
সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পর্যালোচনা করতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এসময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ করা হয়– এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করেছে, কি করেনি, এটা একটি কমিটি করে আবার পর্যালোচনায় আনছি।
আমাদের সময় দেন।
তিনি বলেন, সাত কলেজ নিয়ে এখনো নথি দেখার সুযোগ হয়নি। আমরা মাত্র আলোচনা শুরু করেছি।
রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের শেষ সময় ৮ ফেব্রুয়ারি অধ্যাদেশ জারি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজগুলোর স্বকীয়তা ঠিক রেখে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়।
অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলেই হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কলেজগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তি অক্ষুণ্ন থাকবে।
রাজধানী ঢাকার সাতটি কলেজে আগের মতোই বিভিন্ন বিষয়ে অনার্স ও ডিগ্রির লেখাপড়া চলবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক ছিল, তাও থাকবে। তবে কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও পরিচালিত হবে অনার্স-মাস্টার্স স্তর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3