শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কাচ্চি ডাইনে অভিযান ৩ লাখ টাকা জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাচ্চি ডাইনে অভিযান ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রামের চকবাজার এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোরসহ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়া অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়।
অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি দৈনিক চট্টগ্রামের আলোকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার চকবাজার কাচ্চি ডাইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, কাচ্চি ডাইনের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের উপদ্রব। এ ছাড়া স্যাঁতসেঁতে ফ্লো, খাদ্য কর্মীদের কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সবমিলিয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিতে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3