1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত ৩
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কক্সবাজারে পেকুয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক ৩ ইয়াবা উদ্ধার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারে পেকুয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক ৩ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ‎গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
‎আটকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)। ‎যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়,রবিবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। ‎পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
‎এ বিষয়ে পেকুয়া থানার ওসি দৈনিক চট্টগ্রামের আলোকে বলেন, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহতল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। ‎তিনি বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3