শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমায় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে জঙ্গল থেকে জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার, হাসপাতালে ভর্তি। ২০ ধরে অবহেলিত ফটিকছড়ির পাইন্দং: বেহাল সড়ক ও কাঁচা পথে চরম দুর্ভোগে এলাকাবাসী। ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতাদের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়। উপজেলা ফটিকছড়িতে সরকারি জমি দখলে স্থাপনা নির্মাণের অভিযোগ। ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া অবৈধভাবে টিলা শ্রেণির জমি কাটার দায়ে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানা যায়, পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ টি এম শওকত হোসেনের ছেলে ইরতিসাম কালাম ইরসাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে টিলা কেটে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া আর কখনো মাটি কাটবেন না মর্মে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অবৈধ বালু ও মাটি কাটা বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3