শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমায় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে জঙ্গল থেকে জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার, হাসপাতালে ভর্তি। ২০ ধরে অবহেলিত ফটিকছড়ির পাইন্দং: বেহাল সড়ক ও কাঁচা পথে চরম দুর্ভোগে এলাকাবাসী। ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতাদের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়। উপজেলা ফটিকছড়িতে সরকারি জমি দখলে স্থাপনা নির্মাণের অভিযোগ। ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতাদের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় এলাকার বিএনপির চার ইউনিট ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মী এবং তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য নিজেই। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।

সভায় সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে ভূমিধস বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই আপনাদের বিভিন্ন দাবির প্রতিফলন রয়েছে। ইনশাআল্লাহ, ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।”

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে তিনি বলেন, “আমাকে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তেমনি আগামী ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দিবেন তিনি ”

নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, “বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ইতোমধ্যে দেখেছেন, অন্যায় হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দিচ্ছেন না—মন্ত্রী থেকে সংসদ সদস্য পর্যন্ত। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।”
তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রায় দেড় হাজার তৃণমূল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3