শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমায় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে জঙ্গল থেকে জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার, হাসপাতালে ভর্তি। ২০ ধরে অবহেলিত ফটিকছড়ির পাইন্দং: বেহাল সড়ক ও কাঁচা পথে চরম দুর্ভোগে এলাকাবাসী। ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতাদের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়। উপজেলা ফটিকছড়িতে সরকারি জমি দখলে স্থাপনা নির্মাণের অভিযোগ। ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : এমপি সরোয়ার আলমগীর।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ জামায়াত-শিবির ও এনসিপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ফটিকছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি । ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় একটি সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিকেলে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের পৃথক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
পৃথক সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের প্রশাসক সাইদ মো. ইব্রাহীম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া ফটিকছড়ি উপজেলা পরিষদের সভায় বক্তব্য রাখেন মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, বক্তপুর ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সৌরব হোসেন, নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম এবং সমিতিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আলমসহ প্রমুখ।
অন্যদিকে, ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের সভায় বক্তব্য দেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী শিফন, আবুল খায়েরসহ আরও অনেকে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3