শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎসহ প্রতিটি খাতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে : এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমায় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে জঙ্গল থেকে জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার, হাসপাতালে ভর্তি। ২০ ধরে অবহেলিত ফটিকছড়ির পাইন্দং: বেহাল সড়ক ও কাঁচা পথে চরম দুর্ভোগে এলাকাবাসী। ফটিকছড়িতে বিএনপির চার ইউনিট ও তৃণমূল নেতাদের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়। উপজেলা ফটিকছড়িতে সরকারি জমি দখলে স্থাপনা নির্মাণের অভিযোগ। ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর। ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

উপজেলা ফটিকছড়িতে সরকারি জমি দখলে স্থাপনা নির্মাণের অভিযোগ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
উপজেলা ফটিকছড়িতে সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে । অভিযোগে জানা যায়, উপজেলা ফটিকছড়ির উত্তর ধুরুং মৌজার বি.এস. ০১ খতিয়ানের বি.এস ৭৬২৩ দাগের ০.১৪০০ একর জমির মালিক হিসাবে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার, চট্টগ্রাম-এর নামে খতিয়ান রেকর্ড প্রচার আছে। উক্ত সীমানার পূর্ব পার্শ্বে থানা সদর ডাক বাংলো অফিস ও ছড়া খাল রয়েছে। উক্ত খতিয়ানের ০.১৪০০ একর জমির আন্দর মোহাম্মদ ইউছুপ ০.০০৯৪ একর জমির উপর পাকা স্থাপনা নির্মাণ করে দখলে আছে। ফলে বৃহত্তর বিবিরহাট বাজার ও আশ পাশের এলাকার বর্ষার পানি উক্ত স্থাপনা নির্মানের কারনে ছরা খালে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে ব্যাপক জান মালের ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপরোক্ত বিষয়ে এলাকাবাসীর পক্ষে জনৈক নুরুল আবছার এবং মোঃ আবুল বশর বাদী হয়ে পৃথকভাবে দুটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিতভাবে দাখিল করেছে। ইউ.এন.ও এর নির্দেশে ইউনিয়ন সদর ভূমি অফিস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ সাহেব তদন্তপূর্বক রিপোর্ট ইউ.এন.ও. সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এর বরাবরে পেশ করেছেন বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান। উপরোক্ত বিষয়ে ইউ.এন.ও.এর কাছে জানতে চাইলে তিনি জানান, পুনরায় উক্ত ছড়া খালের উপর আরো কাহারো জমি দখলে আছে কিনা সম্পূর্ণ রিপোর্ট দাখিলের জন্য পুনরায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, অভিযুক্ত সব রিপোর্ট পাওয়া গেলে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে। এই ব্যাপারে উপরোক্ত বিষয়ে এলাকাবাসী উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3