1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁশখালীতে পৌরসভার উত্তর জলদী থেকে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ: সিএমপি কমিশনার হাসান মো.শওকত আলী ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত ।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কক্সবাজারের মহেশখালীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা উপড়ে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে উপকূলীয় এই জনপদের প্রধান অর্থকরী ফসল পান বরজ এবং মাঠে থাকা লবণের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঝড়ের তীব্রতায় মহেশখালী পৌরসভা, ছোট মহেশখালী, বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের অনেক স্থানে বিশালাকৃতির গাছ উপড়ে পড়েছে। বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত পৌরসভার গোনাপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ড বাতাসে শতবর্ষী একটি বটগাছ উপড়ে তার বাড়ির ওপর পড়লে মাটির দেয়াল ও টিনের ছাউনিসহ পুরো ঘরটি বিধ্বস্ত হয়। বড় মহেশখালী এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, ঝড়টি মাত্র ১০–১৫ মিনিট স্থায়ী হলেও এর তীব্রতা ছিল ভয়াবহ। এতে অনেক কাঁচা ও আধাপাকা ঘরের চাল উড়ে গেছে। ঝড়ে উপকূলের কৃষিখাতে সবচেয়ে বড় আঘাত লেগেছে। বাতাসে পানের বরজ ভেঙে পড়ায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। অন্যদিকে, হোয়ানক ও কালারমারছড়ার লবণ চাষিরা জানান, মাঠের লবণ তোলার মৌসুমের ঠিক শেষ সময়ে এই আকস্মিক বৃষ্টি ও ঝড়ে শত শত টন লবণ গলে গেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মাঠে কাজ শুরু করেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3