
মাদকমুক্ত হবে ফটিকছড়ি : সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিনিধি : ফটিকছড়ি : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ জাতি, ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণ আমাকে ভোট দিয়েছে। আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারব না। এখন আমার কাজ হবে ফটিকছড়ির উন্নয়ন।
ফটিকছড়িবাসীর জন্য যেন ভাল কাজ করে যেতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর এমপি নির্বাচিত হওয়ায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোকরানা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করার জন্য সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ বির্নিমাণে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বক্তব্যে যে অঙ্গীকার করেছেন সেজন্য উনাকে সহযোগিতা করতে হবে। মাদক যুব সমাজকে ধংস করে।
তাই মাদক থেকে দূরে থাকতে হবে। ফটিকছড়ি হবে মাদকমুক্ত। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
নাজিরহাট জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া। নাজিরহাট পৌরসভা কৃষক দলের সভাপতি হাসানুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, সৈয়দ ওমর ফারুক মাইজভাণ্ডারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, অধ্যাপক ইদ্রিস মিয়া, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, এম শফিউল আলম, নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, জালাল উদ্দীন, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ চৌধুরী, হাসানুল করিম বাবর, শহিদুল ইসলাম, এমদাদুল ইসলাম মুন্না, ওমর ফারুক প্রিঞ্চ, মোহাম্মদ অপু, আরমান উদ্দিন কালু, আরফাত তুষার, আবু বক্কর মউন, মোজ্জাম্মেল হক অভি, ইঞ্জিনিয়ার মুন্না, ইঞ্জিনিয়ার মাহফুজ মঞ্জু প্রমুখ।
Leave a Reply