1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রমজানে অসচ্ছলদের পাশে সূর্যগিরি আশ্রম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রমজানে অসচ্ছলদের পাশে সূর্যগিরি আশ্রম

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রাম: মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সূর্যগিরি আশ্রম। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ফটিকছড়ি উপজেলা কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য্য এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সহ-সভাপতি টিটু চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি ধীমান কান্তি দাশ, সেক্রেটারি কৃষ্ণ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দার, সহ-সভাপতি রুবেল শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং সূর্যগিরি আশ্রমের চলমান মানবসেবা কার্যক্রমের আওতায় এলাকার ৭০টি অসচ্ছল পরিবারের মধ্যে ১৮ প্রকার কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সূর্যগিরি আশ্রমের অসাম্প্রদায়িক চিন্তাধারা ও মানবিক কর্মকাণ্ড সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3