1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চারবারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন: শিক্ষার আলোয় গড়ছেন আগামী প্রজন্ম* চট্টগ্রাম নগরের বাকলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণ দেশসেরার মুকুটে টানা তিনবার: নেপচুন চা-বাগানের জেসমিন আক্তারের অনন্য কীর্তি আসন্ন ঈদুল আজহা’কে কেন্দ্র করে যাত্রা নিরাপদ করতে এবং জাল নোট কারবারি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ: এসপি ফটিকছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা”২০২৬”শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিল ইসি বাংলাদেশ থেকে ৪ খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার মিরসরাইয়ে মহাসড়কে গাড়ির ধাক্কায় শাহিন আলম নামে এক কিশোর নিহত সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল- ১ জুলাই থেকে কার্যকরের নির্দেশ: প্রধানমন্ত্রীর
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শনে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,সিলেট:
শুক্রবার (৮ই মে) সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই, এ বিষয়ে সরকারের নজরদারি রয়েছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ডিজেলের মূল্য যে পরিমাণ বেড়েছে, তাতে পণ্যের দাম খুব বেশি বাড়ার কথা নয়, কেউ যদি অতিরিক্ত মূল্য নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। দাম বাড়তে পারে, এমন অনুমান করে আগেভাগেই দাম বাড়িয়ে দেওয়া ঠিক নয়।
মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য অন্য দেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। এর ফলে পণ্যমূল্যের ওপর যে প্রভাব পড়বে, তা হবে ওয়ানটাইম স্পাইক বা এককালীন বৃদ্ধি। এ কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক হবে না এবং দীর্ঘস্থায়ীও হবে না,
বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করে বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে, এটি কমাতে বন্দর গুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কাজ দ্রুত সম্পন্ন হলে ইউনিট প্রতি খরচও কমে আসবে। আর
সরকারি কলকারখানা বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকার যেখানেই ব্যবসা করতে যায়, সেখানেই অদক্ষতার কারণে লোকসান হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারিখাতের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চায় সরকার। এসব মিল-ফ্যাক্টরি চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণের ব্যবস্থা করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বাইশটিলায় ন্যাচারাল পার্ক নির্মাণ বিষয়ে বলেন, ওই এলাকায় জেলা পরিষদের ৪৩ একর জায়গা রয়েছে। এটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ নানা ধরনের বিনোদন ব্যবস্থা থাকবে,শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়সীদের জন্য বিভিন্ন উপকরণ রাখা হবে। এ বিষয়ে জেলা পরিষদ একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে।এটি সিলেটের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে এবং সরকার এতে অর্থায়ন করবে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, প্রশাসনের কর্মকর্তারা ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3